৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের মতবিনিময় সভা

প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ৪:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের মতবিনিময় সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার বিকেল ৫টায় দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিমিময় সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক। দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও দুর্গাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য মিজান মাহীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন সহ দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন