৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে নির্যাতিত এক পরিবারের বাগমারায় সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ৪:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে নির্যাতিত এক পরিবারের বাগমারায় সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

সাবাইহাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটের নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক গ্রামে জোরপূর্বক ফসলী জমি দখল করে পুকুর খনন, মামলা, হামালা, সুকৌশলে ডিস ব্যবসা থেকে বিতাড়ন, চাঁদাদাবির অভিযোগ তুলে প্রভাবশালী এএইচএম কামরুজ্জামান মুকুলের বিরুদ্ধে বাগমারায় সংবাদ সম্মেলন করেছেন সুমন কুমার প্রামানিক সুকেশ নেিমর এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জোত কার্তিক গ্রামের মৃত আবুল হোসেন বিজলের পুত্র প্রভাবশালী এএইচএম কামরুজ্জামান মুকুল একটি বাহিনী গঠন করে এলাকার নিরীহ মানুষদের নানা ভাবে নির্যাতন চালিয়ে আসছেন। এতো কিছুর পরেও চারঘাট থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ নিয়মিত মামলা গ্রহণ না করায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও ২২ শতক জমি দখল করে পুকুর খননে সংখ্যা লঘু পরিবারটি আতংকে দিন অতিবাহিত করছে।

সুমন কুমার প্রামানিক সুকেশ উল্লেখ করেন, প্রাণনাশের হুমকির কারণে তিনি পনেরো দিন পরিবারসহ বাড়ি ছাড়া। অব্যাহত প্রাণনাশের হুমকির মুখে নিজ এলাকায় সাংবাদিক সম্মেল করতে না পেরে, রবিবার বিকেল সাড়ে পাঁচ ঘটিকার সময় বাগমারা উপজেলার তাহেরপুর পৌর এলাকায় স্বজনদের বাড়িতে অবস্থান এবং সাংবাদিক সম্মেলন করেন।

স্বাভাবিক জীবনযাপনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ মাননীয় প্রধান মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনের সময় সুমন কুমারের পাশে ছিলেন তাঁর স্ত্রী বিউটি রানী প্রামানিক, শিশু কন্যা ঐশী, গ্রামবাসী অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল বারেক মন্ডল, কৃষক সিদ্দিক হোসেন, গৃহবধূ ফেরদৌসি বেগম, শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন