সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বল হাতে চমক দেখালেন মুমতা হেনা

Paris
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

এফএনএস : এবারের বাংলাদেশ গেমসে মেয়েদের ক্রিকেট হয়ে উঠেছে যেন উঠতি ক্রিকেটারদের মেলে ধরার মঞ্চ। প্রথম ম্যাচে ফারিহা তৃষ্ণার পর এবার বল হাতে চমক দেখালেন মুমতা হেনা হাসনাত। তার দুর্দান্ত বোলিংয়ে টানা দুই জয়ে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ নীল দল। প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে সালমা খাতুনের নেতৃত্বে নীল দল জিতেছে ৯ উইকেটে। প্রথম ম্যাচে তাদের জয় ছিল ১০ উইকেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সবুজ ৩৯.৫ ওভারে খেলে করতে পারে মাত্র ৮৩ রান। রান তাড়ায় জিততে নীল দলের লাগে ২২.৩ ওভার।

নীল দলের মুমতা হেনার শিকার ১০ ওভারে ২২ রানে ৪ উইকেট। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে দুটি ম্যাচ খেললেও জাতীয় দলের হয়ে তার খেলা হয়নি এখনও। তার সঙ্গে দুই অভিজ্ঞ জাহানারা আলম ও সালমা নেন ২টি করে উইকেট। টস জিতে বোলিংয়ে নামা নীল দলকে শুরুতেই উইকেট এনে দেন তৃষ্ণা। নিজের প্রথম বলেই ফেরান তিনি সুমাইয়া আক্তারকে। আগের ম্যাচে ৬ উইকেট শিকারি এই বাঁহাতি পেসার এবার উইকেট পান ১টিই। তবে ৭ ওভারে রান দেন কেবল ৮। সালমা ৮ ওভারের ৫টিই মেডেন নিয়ে রান দেন কেবল ৮।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক শারমিন সুলতানা ও সানজিদা ইসলাম চেষ্টা করেন জুটি গড়ার। সেই চেষ্টা শেষ হয় সালমার বলে ১৪ রান করে সানজিদার বিদায়ে। শারমিন রান আউট হন ১৯ রান করে। মুমতা হেনা ছোবল দেন সবুজ দলের মিডল অর্ডারে। সবুজ দলের বড় ভরসা রুমানা আহমেদের পাশাপাশি নুজহাত তাসনিয়া ও দিলারা দোলার উইকেট নেন তিনি। সবুজ দলের শেষ ৭ ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দিশা বিশ্বাস (১২)। তার উইকেটও নেন মুমতা হেনা।

শেষ দুটি উইকেট নিয়ে সবুজ দলকে অল্পতেই শেষ করে দেন জাহানারা। ছোট রান তাড়ায় মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা উদ্বোধনী জুটিই নীল দলকে নিয়ে যায় জয়ের কাছে। ৫৮ রানের জুটি গড়েন দুজন। ২৪ রান করে মুর্শিদার ফেরার পর শামিমা ও ফারজানা শেষ করে ফেরেন কাজ। ৪৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন শামিম, ৩৩ বলে ২১ ফারজানা। বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ লাল ও সবুজ দল। ওই ম্যাচের জয়ী দল শুক্রবার ফাইনালে খেলবে নীল দলের বিপক্ষে।


আরোও অন্যান্য খবর
Paris