সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

শাহাদাতের সাজা মওকুফের বিষয়ে ইতিবাচক সাড়া দিলো বিসিবি

Paris
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

এফএনএস : নিষেধাজ্ঞায় থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহাদাতের আবেদনের প্রেক্ষিতে তার সাজা মওকুফের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মায়ের চিকিৎসার জন্য আবারো ক্রিকেটে ফিরতে বিসিবির কাছে আবেদন করেছিলেন শাহাদাত। বাংলাদেশ টেস্ট দলে একসময় অবিচ্ছেদ্য অংশ ছিলেন শাহাদাত। খেলেছেন সীমিত ওভারেও। নানা কুকীর্তিতে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন। ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে সতীর্থকে লাঞ্ছিত করে ৫ বছরের নিষেধাজ্ঞা পান। শাহাদাতের সেই নিষেধাজ্ঞা এখনো চলছে।

সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য অর্থাভাবের কথা উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানান শাহাদাত। বোর্ডের কাছে আবেদনের পাশাপাশি বার্তা দিয়েছিলেন গণমাধ্যমকেও। মানবিক দিক বিবেচনায় শাহাদাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন মঞ্জুর হচ্ছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, শাহাদাতের শাস্তি মওকুফের জন্য সংশ্লিষ্টদের কাছে সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, ‘এনসিএল চলাকালীন সময়ে রাজিব শৃঙ্খলা ভঙ্গ করেছিল। এরপর ডিসিপ্লিন বোর্ড তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে।

কিছুদিন আগে নিষেধাজ্ঞা মওকুফের জন্য ব্যক্তিগতভাবে ফোন করেছে, চিঠিও দিয়েছে; গণমাধ্যমেও দেখেছি। যেহেতু ও পারিবারিকভাবে সমস্যায় পড়েছে, ওর আম্মার ক্যান্সার হয়েছে আর ও ক্রিকেটে ফিরতে পারছে নাৃ আমরা কয়েকজন পরিচালক আলোচনা করেছি, ডিসিপ্লিন কমিটির চেয়ারম্যানের সাথেও। ওরা ইতিবাচক। আশা করছি ইতিবাচক কিছু আসবে।’ আকরাম খানের মতে, ‘বোর্ড সভাপতিকে জানিয়েছি, তিনিও শাস্তি মওকুফের ব্যাপারে ইতিবাচক আছেন। ও যেন এবারের এনসিএলে খেলতে পারে সেই আশা করছি।’


আরোও অন্যান্য খবর
Paris