সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশ লিজেন্ড ২য় ম্যাচেও হারল

Paris
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

এফএনএস : প্রথম ম্যাচে ভারত লেজেন্ডসের কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ লেজেন্ডস। দ্বিতীয় ম্যাচেও ঠিক একই দশা। ইংল্যান্ড লেজেন্ডসের বোলারদের সামনে মোটেও পেরে ওঠেনি তারা। সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরেছে লাল-সবুজের দল। রায়পুরের শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলের অধিনায়ক কেভিন পিটারসেন। আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান। জবাবে কেভিন পিটারসেন ও ফিল মাস্টার্ডের ঝড়ো ব্যাটিংয়ে ইংলিশরা ৩৬ বল বাকি রেখে জিতে যায়।

আগের ম্যাচে বাংলাদেশের হয়ে ঝড় তোলা নাজিমউদ্দিন এই ম্যাচেও মন্টি পানেসারের বলে দুটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন। কিন্তু ১২ রান করে রায়ান সাইডবটমের বলে বোল্ড হয়ে যান সাবেক এই ওপেনার। আরেক ওপেনার জাভেদ ওমর বেলিম করেন ১২ বলে ৫ রান। ব্যর্থ হন নাফিস ইকবাল (১০ বলে ৮), হান্নান সরকার (৯ বলে ১৩), রাজিন সালেহ (৯ বলে ৫ রান)। ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান করা বাংলাদেশ লেজেন্ডসের ভরসা হিসেবে ছিলেন খালেদ মাসুন পাইলট।

ভালো সঙ্গ দেন মুশফিকুর রহিম বাবু। দুজনের জুটিতে ১০০ পার করে বাংলাদেশের দলটি। কিপার-ব্যাটসম্যান মাসুদ ৩৯ বলে করে ৩১ রান। সাবেক অলরাউন্ডার মুশফিকুর রহমান ২৬ বলে ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন। রান তাড়ায় নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ফিল মাস্টার্ড। পরে তাকে যোগ্য সঙ্গ দেন পিটারসেন। শরীফের বল আউট হওয়ার আগে ১৬ বলে ২৭ রান করেন মাস্টার্ড। রফিকের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ লেজেন্ডসের দলপতি। আগের ম্যাচে ভারত লেজেন্ডসের কাছে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ লেজেন্ডস। বুধবার শ্রীলংকার সাবেকদের মুখমুখি হবেন রফিকরা।


আরোও অন্যান্য খবর
Paris