৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ২:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে পুঠিয়ায় বিক্ষোভ মিছিল
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : গত ২ মার্চ রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে হুমকি ও কটাক্ষ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এর প্রতিবাদে পুঠিয়া উপজেলায় আ’লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আ’লীগ পরিবারের আয়োজনে এক বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সভাপতি আবু বক্কর, সাধারন সম্পাদক শাহরিয়ার রহিম কনক, আ’লীগ নেতা অ্যাড. জমশেদ আলী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন