৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী প্রেসক্লাব সভাপতির চাচির মৃত্যুতে দোয়া

প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী প্রেসক্লাব সভাপতির চাচির মৃত্যুতে দোয়া
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের চাচি মজিয়াতুন নেহারের মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫টায় নগরীর সিপাইপাড়া এলাকায় মরহুমার নিজ বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাবা ও বাারিন্দ মেডিকেল কলেজের চেয়ারম্যান মোঃ শামসুদ্দিন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভূতত্ব ও খনি বিদ্যা

বিভাগের প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু, যুগ্ম সম্পাদক মো. খসরু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, সাংগঠনকি সম্পাদক আসাদুল হক দুখু,

প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান, সদস্য রাকিবুল হাসান শুভ, প্রয়াত মজিয়াতুন নেহারের দুই ছেলে মতিউর রহমান জুলি ও মশিউর রহমান রবিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে গত শুক্রবার সকালে রাজশাহী নগরীর সিপাইপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের চাচি ও বিশিষ্ট সমাজসেবী মজিয়াতুন নেহার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন