সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

শ্রীলঙ্কার উদ্দেশে টাইগাররা দেশ ছাড়বে ১২ এপ্রিল

Paris
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

এফএনএস : অবশেষে টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা কাটলো। আগামী মাসের মাঝামাঝি দুই ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে মে মাসে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় দল। বাংলাদেশ দল শ্রীলঙ্কার মাটিতে খেলবে দুটি টেস্ট। দুই ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এই লক্ষ্যে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। কোয়ারেন্টিন পালন শেষে এপ্রিল-মে মাস জুড়ে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে লঙ্কানরাও। স্বাগতিক দলের বিপক্ষে টাইগাররা খেলবে তিনটি ওয়ানডে। আগামী ২০ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ওয়ানডে দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ দল।

মে মাসের ৩য় সপ্তাহে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে, ঢাকায় তিনটি ওয়ানডে খেলবে।’ করোনার কারণে বাংলাদেশের যেসব হোম সিরিজ স্থগিতাদেশ পেয়েছে, তার মধ্যে আছে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরও, যেখানে মাঠে গড়ানোর কথা তিনটি ওয়ানডে। দুই দেশই ফাঁকা সময় পাওয়ায় টেস্ট সিরিজের মত ওয়ানডে সিরিজও দেখছে আলোর মুখ। নিজামউদ্দিন চৌধুরী আরও জানিয়েছেন, এশিয়া কাপ ফের স্থগিত হলে ঐ সময়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেট, যেখানে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররাও।


আরোও অন্যান্য খবর
Paris