সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

আইপিএল শুরুর তারিখ জানালো বিসিসিআই

Paris
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

এফএনএস : গত আসরে বিলম্বিত আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার অবশ্য ঘরের মাঠেই হচ্ছে আইপিএল। ভারতে আইপিএল শুরু হচ্ছে আগামী ৯ এপ্রিল। রোববার আইপিএল গভর্নিং কাউন্সিলের সভার পরেই জানানো হয়েছে এমন তথ্য। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ভারতের ৬ শহর- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বাই ও কলকাতায়। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে নিরপক্ষে ভেন্যুতে। করোনাকালে টুর্নামেন্টটি শুরুর দিকে দর্শকহীনই থাকছে।

জানা গেছে, এবারের টুর্নামেন্টটি মূলত এই বছরে অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের একটা ‘ড্রেস রিহার্সাল’। মূল ইভেন্টের আগে সব কিছু ঠিকমতো আছে কিনা, সেটি যাচাই করা হবে এই টুর্নামেন্ট দিয়েই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্লে অফ ও ৩০ মে’র ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বিকালের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় ৪টায় ও রাতের ম্যাচগুলো রাত ৮টায়। যা আইপিএলের সাধারণ সময় অনুসারে ৩০ মিনিট আগানো। লিগ পর্বে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই এবার ৬ ভেন্যুর মধ্যে ৪টি ভেন্যুতে খেলার সুযোগ পাবে। যেখানে ম্যাচের সংখ্যা ৫৬টি। চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু ও কলকাতায় হবে ১০টি ম্যাচ। দিল্লি ও আহমেদাবাদের থাকছে ৮টি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, দর্শক নিয়ে টুর্নামেন্টের একপর্যায়ে সিদ্ধান্ত আসতে পারে।


আরোও অন্যান্য খবর
Paris