সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশে আসছে না আফগানিস্তান

Paris
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

এফএনএস : বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আফগানিস্তানের না আসতে চাওয়া নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানাল, আফগানিস্তান আসছে না। এ নিয়ে আফগানিস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে চিঠি পাওয়ার কথা রোববার এক বিজ্ঞপ্তিতে জানায় বাফুফে।

আগের সূচি অনুযায়ী আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বাছাইয়ের তিনটি ম্যাচ বাকি আছে বাংলাদেশের। তিনটিই হোম ম্যাচ। আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুনে ভারতের বিপক্ষে এবং ১৫ জুনে ওমানের বিপক্ষে বাছাইয়ের ম্যাচগুলো খেলার কথা বাংলাদেশের। আফগানিস্তানের এমন অবস্থানের প্রেক্ষিতে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ার সম্ভাবনা আরও প্রবল হলো।

কদিন আগে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও নিরপেক্ষ ভেন্যুর ইঙ্গিতই দিয়েছিলেন। পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ‘ই’ গ্রুপে তলানিতে আছে বাংলাদেশ। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ড্র করে একমাত্র পয়েন্ট পেয়েছিল জেমি ডের দল।


আরোও অন্যান্য খবর
Paris