রাজশাহী রেশম কারখানা ও শোরুম পরিদর্শনে বিভাগীয় কমিশনার
প্রেস বিজ্ঞপ্তি : গত ৬ মার্চ বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর রাজশাহী রেশম কারখানা, রেশম কারখানা চত্ত্বরে অবস্থিত শোরুম, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট পরিদর্শন করেন। পরিদর্শনকালিন তিনি রেশম চাষিদের উৎপাদিত গুটি থেকে কারখানায় খাঁটিঁ রেশম কাপড় উৎপাদনের প্রক্রিয়াসমূহ ঘুরে ঘুরে দেখেন।
তিনি কারখানার রিলিং, থ্রোইং, উইভিং এবং প্রিন্টিং ইউনিট এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। রেশম কারখানা পরিদর্শন শেষে তিনি শোরুমে কারখানায় তৈরি রেশম কাপড় যেমন: বিভিন্ন ডিজাইনের প্রিন্টেড শাড়ী, ব্লক, স্ক্রীন প্রিন্ট শাড়ী, ডুপিয়ন সার্টিং, বলাকা, ইত্যাদি থান কাপড়, উত্তরীয়, টুপিস কাপড়, টাই পর্যবেক্ষণ করেন।
এ সময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক(গবেষণা ও প্রশিক্ষণ) এ.কে.এম আমিরুল ইসলাম, পরিচালক (উৎপাদন ও বিপণন) মোছা: নাছিমা খাতুন, পরিচালক (প্রশাসন) সৈয়দ মোস্তাক হাসান, জেলা প্রশাসন রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
