সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

প্রত্যাশার চাপ কমাতে বললেন মাশরাফি

Paris
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

এফএনএস : তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলতে এখন নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ দল। দুই বছর আগেও নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কত্ব থেকে অবসর নেওয়া ডানহাতি এ পেসার এখন ওয়ানডে দলে নেই। তবে নিউজিল্যান্ড সফররত তামিম ইকবালদের প্রতি শুভকামনা জানিয়েছেন মাশরাফি। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে শুক্রবার তিনি বলেছেন, দলের ওপর প্রত্যাশার চাপ কমানো উচিত।

আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সম্ভাবনা নেই মাশরাফির। শুক্রবার তিনি বলেন, ‘আমি এখনো চিন্তা-ভাবনা করিনি। এখনো প্রস্তুতি নাই।’ তামিম-মুশফিকদের জন্য নিউজিল্যান্ড সফর সহজ হবে না উল্লেখ করে মাশরাফি বলেছেন, ‘আমরা সবাই নিউজিল্যান্ড খুব কঠিন। তার সঙ্গে সাকিব নাই, কঠিন হবে। যাওয়ার আগে যেভাবে কথা বলেছে এটা খুব ইতিবাচক এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ভালো করবে।’

দলের ওপর প্রত্যাশার চাপ কমানোর পরামর্শ দিয়ে সাবেক অধিনায়ক শুক্রবার বলেছেন, ‘আমার কাছে মনে হয় না, দলকে অপ্রয়োজনীয় চাপ দেয়া উচিত। আমরা সবাই জানি কঠিন কন্ডিশন। আমরা সবাই যদি ভালোভাবে সাপোর্ট দেই। ঐ চাপটা যদি ওদের ওপর বন্ধ করে দেই, আমি নিশ্চিত যে তারা ভালো খেলতে পারবে। হারজিত অবশ্যই আছে।’

নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসারদেরও পরীক্ষা দিতে হবে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘ওখানে পেসারদের জন্য কঠিন। পেস সহায়ক উইকেট ২০ বছর আগের কথা। এখন ফ্ল্যাট উইকেট। আমাদের এখানে ২৫০ রান হয়, ওখানে ব্যাটিং উইকেটে ৩৫০ রান, চেজও হয়ে যায়।’


আরোও অন্যান্য খবর
Paris