সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সাউদিকে তিরস্কার করলেন আইসিসি

Paris
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

এফএনএস : আচরণবিধি ভাঙায় টিম সাউদিকে তিরস্কার করেছে আইসিসি। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন নিউ জিল্যান্ড এই পেসার। ওয়েলিংটনে গত বুধবার অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টির প্রথম ওভারেই ঘটে এই কাণ্ড। সাউদির বলে অ্যারন ফিঞ্চের এলবিডব্লিউর আবেদন করে নিউ জিল্যান্ড। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় স্বাগতিকরা। আম্পায়ার্স কলে বেঁচে যান ফিঞ্চ। এরপরই মেজাজ হারিয়ে ফেলে আম্পায়ারের সঙ্গে চিৎকার করেন সাউদি।

দিন শেষে আম্পায়াররা অভিযোগ আনেন সাউদির বিরুদ্ধে। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে সাউদি দোষ স্বীকার করায় প্রয়োজন হয়নি আনুষ্ঠানিক শুনানির। ওই ম্যাচটি ২০৮ রান তুলে নিউ জিল্যান্ডকে ৬৪ রানের রেকর্ড ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। ফিঞ্চ খেলেন ৪৪ বলে ৬৯ রানের ইনিংস। শুক্রবার সফরকারীরা চতুর্থ টি-টোয়েন্টিও জেতায় পাঁচ ম্যাচের সিরিজটি এখন ২-২ সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচে আগামী রোববার মুখোমুখি হবে দুই দল।


আরোও অন্যান্য খবর
Paris