সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

ফাইনাল খেলবে বার্সা-বিলবাও

Paris
Update : শনিবার, ৬ মার্চ, ২০২১

এফএনএস স্পোর্টস: কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সেলোনা। প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালের ফিরতি লেগে বৃহস্পতিবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে স্বাগতিক লেভান্তেকে ২-১ গোলে হারায় বিলবাও। দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে ফাইনালে উঠেছে তারা। দুই দলের প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এর আগের দিন প্রথম সেমি-ফাইনালের ফিরতি পর্বে নিজেদের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে সেভিয়াকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা।

দুই লেগে মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে ফাইনালে ওঠে প্রতিযোগিতার সফলতম দলটি। এ নিয়ে টানা দ্বিতীয় বার প্রতিযোগিতার ফাইনালে উঠল বিলবাও। করোনাভাইরাসের কারণে গত আসরের ফাইনাল এখনো মাঠে গড়ায়নি। পিছিয়ে যাওয়া ম্যাচটি হবে আগামী ৩ এপ্রিল। যেখানে বিলবাওয়ের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল বার্সেলোনার।

এর কিছুদিন পর লা লিগায় নিজেদের মাঠে বিলবাওকে ২-১ গোলে হারিয়েছিল রোনাল্ড কুমানের দল। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে এ নিয়ে নবম বারের মতো মুখোমখি হতে যাচ্ছে দল দুটি। আগের আটবারে ছয়বার জিতেছিল বার্সেলোনা, দুইবার বিলবাও। ২০২০-২১ আসরের ফাইনাল ম্যাচটি হবে আগামী ১৭ এপ্রিল। বিলবাও কোচ মার্সেলিনো গার্সিয়ার সামনে প্রতিযোগিতার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। ২০১৯ সালে ভালেন্সিয়ার হয়ে জিতেছিলেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris