৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্পে ১৫% সারচার্জ মওকুফ

প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ২:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
ওয়ার্ড কার্যালয়ে পৌরকর আদায় ক্যাম্পে ১৫% সারচার্জ মওকুফ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের পৌরকর আদায়ে প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প বসানো হচ্ছে। সম্মানীত মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ মার্চ পর্যন্ত নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প পরিচালিত হবে। সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এ আদায় কার্যক্রম পরিচালিত হবে।

সকল বকেয়া পৌরকরের উপর ১৫% সারচার্জ মওকুফ এবং হাল পাওনার উপর বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন। মহানগরবাসীকে নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্পে পৌরকর পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন