সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

ডাঁশমারী প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ করলেন নারীনেত্রী রেনী

Paris
Update : শনিবার, ৬ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : ডাঁশমারী প্রিমিয়ার লীগ-২০-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেনী বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনে আবারো চাঞ্চলতা ফিরে এসেছে। নগরজুড়ে বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। আগামীতেও পাড়ায় মহল্লায় এমন টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ডাঁশমারী পশ্চিমপাড়া মহল্লা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন মুস্তাক আহম্মেদ ডন, সোহেল রানাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডাঁশমারী প্রিমিয়ার লীগে ফাইনাল খেলায় মুখোমুখী হয় বাগান বাড়ি একাদশ ও ডাঁশমারী নাইট রাইডার। খেলায় ডাঁশমারী নাইট রাইডারকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগান বাড়ি একাদশ। খেলায় ম্যাচ সেরা হয়েছে এ.বি লিটন।


আরোও অন্যান্য খবর
Paris