৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মোহনপুরে চোলই মদসহ একজন আটক

প্রকাশিত: ৬ মার্চ ২০২১, ২:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মোহনপুরে চোলই মদসহ একজন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মোহনপুরে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৬ জন আসামী গ্রেফতার ও ১০ লিটার চোলাই মদ সহ এক জন কে আটক করেন থানা পুলিশ। থানা সুত্রে জানা যায়, গতকাল রাতে মোহনপুর থানা ওসি তদন্ত তৌহিদুর রহমান, এস আই আমানউল্লাহ, এস আই মাসুদ পারভেজ পলাশ এবং এ এস আই এরশাদ আলী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করে।

গ্রেফতার কৃতরা হলেন উপজেলার মেলান্দি গ্রামের বাবুর ছেলে ওহাব আলী, ময়েজ মেধার ছেলে জহিরুল মেধা, মজিবর রহমান মজু’র ছেলে মেহেদি হাসান (৩৩), মৃত বাশার মন্ডল এর ছেলে বয়েজ উদ্দিন (৪৪), আবুলের ছেলে সেহরাব আলী, আশরাফ আলীর ছেলে আলম।

অপরদিকে ১০ লিটার চোলাই মদ সহ কেশর হাট বাজার এলাকা থেকে ১ জন কে আটক করেছে মোহনপুর পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার এস আই রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১১ টার দিকে কেশর হাট বাজার এলাকা থেকে আনারুল (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেন, তিনি তোকিপুর পশ্চিম পাড়ার মৃত হাতেম আলীর ছেলে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন: আনারুল কে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন এবং ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন