৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার মাড়িয়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ৪:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার মাড়িয়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারার মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে বকেয়া ভাতা আদায়ের জন্য স্বাক্ষর করে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার ইউপি ভবনে সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে চেয়ারম্যান আসলাম আলী আসকান বলেন, ইউনিয়ন নির্বাচন ঘনিয়ে আসার কারণে তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক ইউপির নয়জন সদস্যের সঙ্গে প্রতারণা করেছেন। সদস্যদের বকেয়া ভাতা আদায়ের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে স্বাক্ষর নেন। তবে রেজাউল হক এই অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনের চেয়ারম্যান আসলাম আলী আসকান বলেন, রেজাউল হক তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী।

তিনি গত ইউপি নির্বাচনে তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবারও সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রচারণা চালাচ্ছেন। গত নির্বাচনের পর থেকে তিনি তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, তিনি এ সংক্রান্ত কোনো অভিযোগ পাননি। তবে গত বুধবার সন্ধ্যায় চেয়ারম্যানসহ কয়েকজন সদস্য পরিস্থিতি নিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন