৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনা টিকা নিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত: ৫ মার্চ ২০২১, ৩:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
করোনা টিকা নিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : চারঘাটে করোনা টিকা নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম। তিনি উপজেলাবাসী কে দ্রুত করোনার টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা নিয়ে সবাইকে এ আহ্বান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান।

এ সময় টিকা নেন চেয়ারম্যানের সহধর্মিণী কোহিনুর ইসলাম। টিকা নিয়ে ফকরুল ইসলাম বলেন, ‘মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনামতে করোনার ভ্যাকসিনেশন শুরু করেছি। আমাদের অফিসার ইনচার্জ, হাসপাতালের তত্ত্বাবধায়ক, বিভিন্ন কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পুলিশ সদস্যসহ অনেকেই ভ্যাকসিন নিয়েছেন। আমিও নিয়েছি।’ তিনি বলেন, ‘চারঘাট উপজেলাবাসীকে অনুরোধ করতে চাই প্রত্যেকে রেজিস্ট্রেশন করুন। কোভিডের টিকা নিন।

এই টিকাটি অত্যন্ত নিরাপদ। এ পর্যন্ত যারা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। সবাইকে আহ্বান জানাব, বিশেষ করে যারা ফ্রন্টফাইটার এবং সাধারণ মানুষ (বয়স) ৪০ বছরের ওপরে, তারা সহজেই রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।’ এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশিকুর রহমান, করোনা ফোকাল পার্সন ডা. শংকর কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন