প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে দেশের তৃণমুল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলাধুলা সম্প্রসারনের জন্য ক্ষুদে ক্রীড়াবিদদের প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত ও দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলার জন্য জুডো অনুর্ধ-১৮ ক্রীড়া প্রতিভা অন্বেষন কর্মসুচির আওতায় ১০ দিন ব্যাপী জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক দ্বারা জুডো ইভেন্টের উপর প্রশিক্ষন দেয়া হবে।
অংশ গ্রহনে ইচ্ছুক বালক ও বালিকাদের আগামী ১০ মার্চ বুধবার বিকাল ৩ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান এর নিকট রিপোর্ট করতে বলা হয়েছৈ।