সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

৬ বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন পোলার্ড

Paris
Update : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

এফএনএস : হার্শেল গিবস এবং যুবরাজ সিংয়ের পর এবার সেই রেকর্ডে ভাগ বসালেন কাইরন পোলার্ড। তালিকায় তৃতীয় ব্যক্তি হিসেবে নাম লিখিয়েছেন এই ক্যারিবীয়ান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি যেমন আনন্দের, তেমন বেদনারও। দুর্দান্ত বোলিংয়ে এভিন লুইস, ক্রিস গেইল এবং নিকোলাস পুরানকে তুলে নিয়ে করলেন দুর্দান্ত হ্যাটট্রিক।

টি-টোয়েন্টিতে বিশ্বের ১৩তম ও শ্রীলঙ্কার ৩য় বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন এই স্পিনার। পরের ওভারে হ্যাটট্রিকের আত্মবিশ্বাস নিয়ে বোলিংয়ে এসে পোলার্ডের তাণ্ডবে লণ্ডভণ্ড ধনাঞ্জয়া। ডানহাতি স্পিনারের একের পর এক বল গ্যালারি ও স্টেডিয়ামের বাইরে উড়িয়ে মেরে ৬ বলে মারেন ৬ ছক্কা। হার্শেল গিবস ও যুবরাজ সিংয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক। পোলার্ডের তাণ্ডবে পাওয়ার প্লেতে ৯৮ রান তুলে নতুন রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

হাসারাঙ্গার বলে আউট হওয়ার আগে দীর্ঘদেহী ব্যাটসম্যান মাত্র ১১ বলে ৬ ছক্কায় করে যান ৩৮ রান। ১৩২ রানের মামুলি লক্ষ্যে যদি কোনো দল ৭ বলেই পায় ৪২, লক্ষ্য তাড়ায় বেগ পেতে হয় না আর। উইন্ডিজ সমস্যাতে আর পড়েওনি তেমন। পোলার্ড আর ফাবিয়ান অ্যালেনকে পরপর দুই বলে হারানোর পরও জেসন হোল্ডার আর ডুইন ব্রাভোর দৃঢ়তায় ৪ উইকেটের সহজ জয় তুলে নেয় দলটি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগামী ৬ মার্চ আবার মুখোমুখি হবে দুই দল।


আরোও অন্যান্য খবর
Paris