৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়র লিটনের সাথে রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ৯:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়র লিটনের সাথে রাকাবের নতুন ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। গতকাল বুধবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এরপর বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাকাবের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ, মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মোঃ কামিল বুরহান ফিরদৌস, সহকারী মহাব্যবস্থাপক (ঋণ ও অগ্রিম বিভাগ-১) শওকত শহীদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মোঃ জামিল, অফিসার্স ফোরামের সভাপতি মোঃ তৌফিক এলাহী, সিবিএ সভাপতি এসএম আব্দুল হান্নান, সিবিএ সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন