৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপির সমাবেশে মিনুর বক্তব্যের প্রতিবাদ করেছে রাজশাহী নগর আ’লীগ

প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ৮:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএনপির সমাবেশে মিনুর বক্তব্যের প্রতিবাদ করেছে রাজশাহী নগর আ’লীগ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে গতকাল মঙ্গলবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ থেকে সাবেক মেয়র সাবেক এম.পি মিজানুর রহমান মিনু সহ বিএনপির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে অশোভন, উস্কানিমূলক যে বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রতিবাদলিপিতে নেতৃদ্বয় বলেন, তারা বাংলাদেশের মাটিতে আরেকটি ৭৫’র ১৫ই আগষ্টের কালো অধ্যায় সৃষ্টি করতে চাই মিজানুর রহমান মিনু সহ বিএনপির নেতাদের বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। আমরা লক্ষ্য করেছি, বিএনপি রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে তারই অংশ হিসেবে মিজানুর রহমান মিনু বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বক্তব্য প্রদান করেছে যা দেশের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে। অনতিবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানান অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন