৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন

প্রকাশিত: ৪ মার্চ ২০২১, ৮:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মোঃ ইসমাইল হোসেন সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদের কর্মরত ছিলেন। তিনি ১৯৮৫ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

মোঃ ইসমাইল হোসেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। চাকুরীর বিভিন্ন পর্যায়ে তিনি ব্যাংকের সংযুক্ত আরব আমিরাত শাখায় চীফ এক্সিকিউটিভ (মহাব্যবস্থাপক), বিভিন্ন শাখা ও এরিয়া প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোমেশপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশ ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং সহায়ক বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন