সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পরিবার পরিকল্পনা বিভাগে ক্যাডারে পদ বাড়ল তিনগুণ

Paris
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

এফএনএস : পরিবার পরিকল্পনা ক্যাডারের পদ সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ, ২০২০’ সংশোধন করে পদসংখ্যা বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত আদেশ জারি করা হয়েছে। সংশোধিত আদেশ অনুযায়ী, এখন পরিবার পরিকল্পনা ক্যাডারের মোট পদ সংখ্যা হলো এক হাজার ৭২৩টি। আগে এই সংখ্যা ছিল ৬০৩টি। আদেশে পদের সংখ্যা ও শ্রেণি-বিন্যাসের তফসিল পরিবর্তন করা হয়েছে।

নতুন তফসিলে একটি মহাপরিচালক, ৫টি পরিচালক (সাধারণ), ২টি পরিচালক-কারিগরি (মেডিকেল), ৭০টি উপ-পরিচালক (সাধারণ), ২টি উপ-পরিচালক-কারিগরি (মেডিকেল), ১৬টি সহকারী পরিচালক (সাধারণ), ৪টি সহকারী পরিচালক-কারিগরি (মেডিকেল), ৫০টি সহকারী পরিচালক ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন-কারিগরি (মেডিকেল), একটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কেন্দ্র-কারিগরি (মেডিকেল)-এর অধ্যক্ষ পদ রয়েছে।

এছাড়াও অন্যান্য পদের মধ্যে রয়েছে- পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাধারণ) ৪৮০টি, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কেন্দ্র-কারিগরি (মেডিকেল)-এর প্রভাষক একটি। মেডিকেল কর্মকর্তা (ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ-ফ্যামিলি প্ল্যানিং/ক্লিনিক/ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন/পরিবার কল্যাণ/অবস/গাইনি এনেসথেসিয়া/ পেডিয়াট্রিক), মহিলা সহকারী সার্জন, সহকারী সার্জন, মেডিকেল কর্মকর্তা বা সমমান কারিগরি-কারিগরি (মেডিকেল)-এর পদ এক হাজার ৬০টি।

এছাড়া ছুটি, প্রেষণ ও প্রশিক্ষণের বিপরীতে সংরক্ষিত পদের (সাধারণ) মধ্যে ৭টি উপ-পরিচালক, একটি সহকারী পরিচালক এবং ২৩টি পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন। আগের আদেশ অনুযায়ী পরিবার পরিকল্পনা ক্যাডারের মোট পদ সংখ্যা ছিল ৬০৩টি। এর মধ্যে একটি মহাপরিচালক, ৫টি পরিচালক, ৭০টি উপ-পরিচালক, ১৬টি সহকারী পরিচালক এবং ৪৮০টি পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ছিল। ছুটি, প্রেষণ ও প্রশিক্ষণের বিপরীতে সংরক্ষিত পদের মধ্যে ৭টি উপ-পরিচালক, একটি সহকারী পরিচালক এবং ২৩টি পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ছিল।


আরোও অন্যান্য খবর
Paris