মোহনপুরের মৌগাছি বাজারে মেসার্স রাশেল ট্রেডিং’র উদ্বোধন
স্টাফ রিপোর্টার : রাজশাহী মোহনপুর মৌগাছি বাজারে মেসার্স রাশেল ট্রেডিং কর্পোরেশনের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ টায় মৌাগাছি বাজারে কৃষি ব্যাংকের পাশে রাশেল ট্রেডিং কর্পোরেশনের উদ্ভোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মৌগাছি ইউপি চেয়ারম্যন আল আমীন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন মৌগাছি ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, মোহনপুর উপজেলার উপ-সহকারী শিক্ষা কর্মকর্তা (অবঃ) আব্দুর রশীদ, ৪ নং মৌাগাছি ইউপি আঃ লীগ সভাপতি আব্দুস সবুর মাস্টার, নওহাটা পৌরসভার এক নং ওয়ার্ডের নব নির্বাচিত কমিশনার দিদার হোসেন ভুলু, নওহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুর রহমান (অবঃ), ৪নং মৌগাছি ইউপি
৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আফসার আলী, আসাদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মেসার্স রাশেল ট্রের্ডি কর্পোরেশনের প্রপাইটার মোঃ রাশেদুল ইসলাম রাশেল। উক্ত প্রতিষ্ঠানে সুলভ মূল্যে রড, সিমেন্ট, ঢেউটিন, স্যানেটারী, টাইলস সহ সকল প্রকার হার্ডওয়ার পণ্যসামগ্রী খুচরা ও পাইকারী বিক্রয় করা হয়।
