ব্রেড বিস্কুট-কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সভা
প্রেস বিজ্ঞপ্তি : গত সোমবার সন্ধ্যায় হোটেল ওয়ারিশনে বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির রাজশাহী শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি মোঃ সেলিম রেজা। সভায় প্রধান সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি সেকেন্দার আলী। সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত সকলের সাথে পরিচিত হোন।
অতপর বেকারী শীল্পে উৎপাদিত পণ্যের সকল উপাদানের দাম বৃদ্ধি হওয়ার কারনে প্রত্যেকটি পণ্যের সিমিত আকারে মুল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির উত্তর বঙ্গ পরিষদের সভাপতি মোঃ মাকসুদুল আলম পাটোয়ারী। রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বাক্কার আলী, সহ-সভাপতি পিযুষ কান্তি কুন্ডু, সহ-সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ আফসার আলী প্রমুখ।
