৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ভোটার দিবস উদযাপিত

প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ৯:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ভোটার দিবস উদযাপিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দিবসের উদ্বোধন করা হয়। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম।

এ সময় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ সেবার আওতায় যাদের বয়স ১৮ বছর পূর্ণ বছর হয়েছে, এখনো ভোটার হয়নি নতুন ভোটার ও ২০২৯ সালে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। এবং এনআইডি সংক্রান্ত সকল সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর জানান, তৃতীয় বারের মত এই দিবস পালন করা হলো। এই স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে একজন নাগরিক হিসিবে মানুষ তার অধিকার সমন্ধে সচেতন হবে।

একজন নাগরিক ভোটার হিসেবে নিজের দায়িত্ব নিয়ে মানুষ আরো সচেতন হবে। এই দিসব টি এখন উৎসবে পরিণত হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম বলেন, ভোটার দিবস উপলক্ষে নাগরিকদের জন্য বিশেষ সেবার কার্যক্রম তা পরিচালিত হচ্ছে। যারা নতুন ভোটার হয়েছে তাদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। পাশাপাশি যারা নতুন ভোটার যাদের ১৮ বছর পূর্ণ হয়েছে তাদের নাম নিবন্ধন করা হচ্ছে।

পাশাপাশি এনআইডি সংক্রান্ত যাবতীয় সকল সেবা তা প্রতিদিনের ন্যায় আজ বিশেষ ভাবে পরিচালিত হয়েছে। এই কার্যক্রম আঞ্চলিক নির্বাচন কার্যলয়, সিনিয়র জেলা নির্বাচন কার্যলয় ও নগরীর যে দুইটি থানায় নির্বাচন অফিস ছিলো এই চারটি অফিসে একত্রে অনুষ্ঠানটি করা হয়েছে। পাশাপাশি রাজশাহীর ৯ টি উপজেলা ও বিভাগের আটটি জেলায় করা হচ্ছে।


নওগাঁয়
নিয়ামতপুর প্রতিনিধি জানান, “বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়” প্রতিপাদ্য বিষয় নিয়ে সরাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠি হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা

পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম। পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভ’মি) নিলুফা সরকার, নির্বাচন কর্মকর্তা জিয়াউল খান, উপজেলা প্রকৌশলী নূর এ আলম সিদ্দিকী, সমবায় কর্মকর্তা রুহুল আমীন প্রমূখ। নিয়ামতপুর উপজেলা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

ধামইরহাট প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী এবং ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে নতুন ভোটারদের হাতে স্মার্টকার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো.শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান হোসেন, উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, সালেহউদ্দিন আহমেদ, ফজলুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সাংবাদিক হারুন আল রশীদ, রেজুয়ান আলম প্রমুখ।

নাচোল
নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে “জাতীয় ভোটার দিবস” পালিত হয়েছে। এ লক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। এছাড়াও প্রধান অতিথি ২০১৯ সালের ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান, পল্লী উন্নয়ন অফিসার হারুন-অর-রশিদ।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ জানান, “বয়স যদি ১৮ হয়, ভোটার হতে দেরি নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ সেবার আওতায় যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এখনো ভোটার হন নাই তাদেরকে নতুন ভোটার এবং ২০১৯ সালের ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। এছাড়া এনআইডি সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদান করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন