সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল

Paris
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

এফএনএস : তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তার আগে এ সপ্তাহে ঘরে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ‘দ্য ইউনিভার্স বস’ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। ২০১৯ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বশেষ ৫৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। অ্যান্টিগায় বুধবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৪ সদস্যের ক্যারিবীয় দলে আছেন ৪১ বছর বয়সী গেইল। তিনি ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন।

২০১৬ সালে ভারতের মাটিতে সর্বশেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। শিরোপা পুনরুদ্ধারের মিশনে ক্যারিবীয়রা আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে সপ্তম বিশ্বকাপ খেলতে মাঠে নামবে। সংবাদ সম্মেলনে গেইল বলেন, ‘সিরিজ জিতে আমি শুরু করতে চাই, তবে আমার কাছে বড় বিষয় হচ্ছে তিনটি ম্যাচই খেলার সুযোগ পাওয়া। আমি একটি ভালো শুরু করতে চাই। ফিরে আসাটা সত্যিই ভালো। আশা করছি, আমি পারফর্ম ও দলকে সহায়তা করতে এবং দলকে জয়ের অবস্থায় নিয়ে যেতে পারব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই, এটিই আমার লক্ষ্য।

বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকী। কিন্তু এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা শুরু হচ্ছে।’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩২ গড়ে ১৬২৭ রান করেছেন গেইল। সর্বচ্চ ব্যক্তিগত রান ১১৭। টি-টোয়েন্টি ক্রিকেটে ২২টি সেঞ্চুরি করেছেন গেইল। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও মাইকেল ক্লিঞ্জারের চেয়ে ১৪টি বেশি। ওয়ার্নার-ফিঞ্চ-ক্লিঞ্জার ৮টি করে সেঞ্চুরি করেছেন। গত আইপিএলের শুরু থেকে কিংস ইলেভেন পাঞ্জাবে হয়ে খেলতে পারেননি গেইল। তবে টুর্নামেন্টের মাঝ পথে একাদশে ফিরে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন।

ওপেনার হিসেবে ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটালেও গত আইপিএলে গেইল তিন নম্বরে ব্যাট করেছেন। ৯ ইনিংস খেলে তার ব্যাটিং গড় ছিল ৪৩.৮৮। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে চারজন ওপেনারের একজন তিনি। তবে গেইল জানিয়েছেন, প্রয়োজনে তিনি লোয়ার অর্ডারেও ব্যাট করতে প্রস্তুত। তিনি বলেন, ‘মনে হচ্ছে, আমি এখন তিন নম্বর বিশেষজ্ঞ। এটি সমস্যা নয়। আমি স্পিন খেলায় ভালো। আমি একজন ওপেনার হিসেবে পেস বোলারদের খেলতেও পারদর্শী। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আমাকে যে ভূমিকায় চায় আমি সেটিই করতে রাজি আছি। যদি ওপেনিংএ হয়, আমি প্রস্তুত। তিন বা পাঁচে হলেও আমি স্বাচ্ছন্দ্যবধ করব।’


আরোও অন্যান্য খবর
Paris