সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

চলে গেলেন লিভারপুল কিংবদন্তি

Paris
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

এফএনএস : দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮২ বছর বয়সে মারা গেছেন লিভারপুল ও স্কটল্যান্ডের সাবেক ফরোয়ার্ড ইয়ান সেইন্ট জন। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। জন্মভূমির দল মাদারওয়েল থেকে ১৯৬১ সালে ক্লাব রেকর্ড সাড়ে ৩৭ হাজার পাউন্ডে লিভারপুলে যোগ দেন জন। অ্যানফিল্ডের দলটির হয়ে এক দশকে ৪২৫ ম্যাচে ১১৮ গোল করেন তিনি।

দলটির হয়ে দুইবার ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতার শিরোপা জেতেন জন। তার ব্যবধান গড়ে দেওয়া গোলেই ১৯৬৫ সালে নিজেদের প্রথম এফএ কাপ শিরোপা জিতেছিল লিভারপুল। স্কটল্যান্ডের হয়ে ২১ ম্যাচ খেলা জন পরে কোচিং করিয়েছেন মাদারওয়েল ও ইংল্যান্ডের দল পোর্টসমাউথের। টিভিতে ফুটবল বিশ্লেষক হিসেবে সফল ক্যারিয়ার পার করেন তিনি।

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার জিমি গ্রিভসের সঙ্গে ‘সেইন্ট অ্যান্ড গ্রিভস’ শোর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন জন। যে শো চলেছিল ১৯৯২ সাল পর্যন্ত। অ্যানফিল্ডের সত্যিকারের কিংবদন্তির বিদায়ে গভীর শোক প্রকাশ করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল।


আরোও অন্যান্য খবর
Paris