সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদনের সময় বৃদ্ধি

Paris
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

এফএনএস : সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদনের সময় বেড়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন তারা। একই সঙ্গে আবেদনের শর্ত ও নিয়মাবলি সংশোধন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২০-২১ অর্থবছরের জন্য সরকারের অসামরিক খাতের ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত

কর্মচারীর (ডাক, তার ও দূরালাপনি, বাংলাদেশ রেলওয়ে, বিজিবি ও বাংলাদেশ পুলিশ বিভাগে নিযুক্ত কর্মচারীরা ছাড়া) এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত (১১ থেকে ২০তম গ্রেড) কর্মচারীর সন্তানদের এবং সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার অক্ষম অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়।

আবেদনকারীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বর্ধিতকরণসহ আবেদনের শর্ত ও নিয়মাবলি সংশোধন করা হয়েছে। আবেদনের সংশোধিত শর্ত ও নিয়মাবলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদন দাখিলের শর্ত ও নিয়মাবলি অনুসরণ করে এই লিঙ্কের মাধ্যমে ৩১ মার্চের মধ্যে আবেদন করার অনুরোধ জানিয়েছে কর্মচারী কল্যাণ বোর্ড।


আরোও অন্যান্য খবর
Paris