৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করলেন চারঘাটের নবনির্বাচিত মেয়র একরামুল রাসিক মেয়রের সাথে সাক্ষাৎ

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ৯:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করলেন চারঘাটের নবনির্বাচিত মেয়র একরামুল রাসিক মেয়রের সাথে সাক্ষাৎ
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবরে পুষ্পস্তবক অর্পন করেছেন নবনির্বাচিত চারঘাট পৌরসভার মেয়র একরামুল হক। গত রবিবার পৌর নির্বাচনের ৫ম দফায় রাজশাহীর চারঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আ’লীগ প্রার্থী একরামুল হক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম বিকুলকে বিপুল ভোটে পরাজিত করে চারঘাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে জয়লাভের পরদিন গতকাল সোমবার দুপুরে নবনির্বাচিত মেয়র একরামুল হক তার পরিষদের কাউন্সিলর এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নবনির্বাচিত মেয়র একরামুল হক বলেন, বাংলাদেশ যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর একজন ক্ষুদ্র কর্মী হয়ে কাজ করতে চাই। আগামী পাঁচ বছরের মধ্যে আমি পৌরসভাকে দেশের সেরা পৌরসভায় রূপ দিতে চাই।

এ জন্য আমি সবার সহযোগিতা প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন একরামুল হকের নির্বাচন সমন্বয়কারী ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর আ’লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, সাধারণ সম্পাদক রায়হানুল হক রানাসহ আওয়ামী ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক ফোরাম, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চারঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র একরামুল হক ও নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ। গতকাল সোমবার দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছ জানান নবনির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় রাসিক মেয়র তাদের অভিনন্দন জানান এবং মিষ্টি খাওয়ান। সাক্ষাৎকালে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতবৃৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন