৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে কেমিস্ট কোম্পানীর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে কেমিস্ট কোম্পানীর মাঠ দিবস অনুষ্ঠিত
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোের বহুজাতিক কোম্পানী কেমিস্ট এ্যাগ্রোবায়োটেক লিমিটেড-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কেমিস্টের পরিবেশক ও তালন্দ বাজারের মেসার্স ভাই ভাই টেড্রার্সের উদ্দ্যোগে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বেলপুকুর গ্রামে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে শিক্ষক মোবারক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আশফাকুর রহমান (লেমন) সেলস ম্যানেজার।

উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মোমিন সহকারী সেলস ম্যানেজার,জাকির হোসেন এরিয়া ম্যানেজার, আতাউর রহমান ও অসিম কুমার সহকারী মার্কেটিং কর্মকর্তা, আলাউদ্দিন আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম ও মেসার্স ভাই ভাই টেড্রার্সের স্বত্ত্বাধিকারী টিপু সুলতান প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন