৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় ট্রলির চাপায় গৃহবধূ নিহত

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ৮:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় ট্রলির চাপায় গৃহবধূ নিহত
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় পাওয়ার ট্রলির চাপায় হাসিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকার লোকজন ট্রলি চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছেন। নিহত হাসিনা বেগম উপজেলার ভালুকগাছি-নন্দনপুর পূর্বপাড়া গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী। গতকাল সোমবার (১ মার্চ) দুপুর একটার দিকে ভালুকগাছি-বিড়ালদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপরের দিকে নিহত ওই মহিলা বাড়ির পাশে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল। সে সময় একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রলি চালক লিটন আলী (২৪) ও হেলপার মিলন (২১) কে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করেছেন। পাশাপাশি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন