সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সিনিয়র স্কেল পদে পদোন্নতি ২৩২ চিকিৎসকের

Paris
Update : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

এফএনএস : বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশে ২৩২ জন চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেল পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেয়া হয়।

একটিতে ২১৩ জন, অপরটিতে ১৯ জনকে ৩৫ হাজার ৫০০ ও ৬৭ হাজার ১০ টাকা বেতন ক্রমে সিনিয়র স্কেল পদে এই পদোন্নতি দেয়া হয়। প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত যে সকল কর্মকর্তা লিয়েন/প্রেষণ কিংবা ছুটিতে আছেন তারা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে। ৬ষ্ঠ গ্রেডকৃত যে সকল কর্মকর্তা দায়িত্বে আছেন তারা সহজ সরল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর এ যোগদান পত্র দাখিল করবেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর পদক্ষেপ গ্রহণ করবে। কর্মকর্তাগণ পূর্ব পদের দায়িত্ব পালন করবেন।


আরোও অন্যান্য খবর
Paris