সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

আবারো ভেরোনায় ধরা রোনালদোরা

Paris
Update : সোমবার, ১ মার্চ, ২০২১

ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোল করলেও এ যাত্রা রক্ষা পায়নি জুভেন্টাস। শনিবার সিরি-এ লিগে হেলাস ভেরোনার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মৌসুমে এটি পর্তুগীজ সুপারস্টারের ১৯তম গোল। এই ড্রয়ে শীর্ষ দুই স্থানে থাকা দুই মিলান ইন্টার ও এসি মিলানের থেকে যথাক্রমে সাত ও তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানেই রয়েছে জুভেন্টাস। বর্তমান চ্যাম্পিয়নদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে রোমা।-এফএনএস

ম্যাচ শেষে জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো বলেছেন, ‘আমরা লিড ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, যা খুবই হতাশার।’ বেশ কয়েকজন তারকা ডিফেন্ডারকে ছাড়াই কাল মাঠে নেমেছিল জুভেন্টাস যার প্রভাব ম্যাচে পড়েছে। লিওনার্দো বনুচ্চি ও গিওর্গিও চিয়েলিনি ইনজুরি ও ডানিলো নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিলেন। এছাড়াও ইনজুরির কারণে কাল দলে ছিলেন না হুয়ান কুয়াড্রাডো, আর্থার ও পাওলো দিবালা। এদিকে আলভারো মোরাতা ভাইরাল ইনফেকশনের কারণে বিশ্রামে ছিলেন। পিরলো বলেন, ‘আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব ছিল। যে কারণে বেশ কয়েকজন তরুন খেলোয়াড়কে মাঠে নামাতে বাধ্য হয়েছি।

কিছুকিছু বিষয় তারা বুঝে উঠতে পারেনি। রোনাল্ডো ও এ্যালেক্স সান্দ্রোকে বলেছিলাম তাদের সাথে সমন্বয় করে খেলতে, কিন্তু পুরো বিষয়টি বেশ এলোমেলো হয়ে পড়েছিল।’ গোলররক্ষক ওজিচে সিজিসনি ও গোলপোস্ট ম্যাচের দুই মিনিটেই জুভেন্টাসকে রক্ষা করেছিল। ডেভিড ফারায়োনির হেড পোস্টে না লাগলে তখনই হয়ত এগিয়ে যেতে পারতো স্বাগতিক ভেরোনা। প্রথমার্ধ গোল শুন্য থাকার পর বিরতির চার মিনিটের মধ্যে রোনাল্ডো জুভেন্টাসকে এগিয়ে দেন। ফেডেরিকো চিয়েসার নিখুঁত পাসে রোনাল্ডো কোন ভুল করেননি। ৬০ মিনিটে এ্যারন রামসে ব্যবধান দ্বিগুন করার সুযোগ হাতছাড়া করেন। ৭৭ মিনিটে এন্টোনিও বারাকের হেডে ভেরোনা সমতা ফেরায়। এদিকে দিনের আরেক ম্যাচে বোলোনিয়ার কাছে ২-০ গোলে পরাজিত হয়ে ল্যাজির ইউরোপিয়ান স্বপ্নে বড় ধাক্কা লেগেছে।


আরোও অন্যান্য খবর
Paris