তথ্যমন্ত্রী আজ রাজশাহী হয়ে নওগাঁ যাবেন
তথ্যবিবরণী : তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ড. হাছান মাহ্মুদ একদিনের সংক্ষিপ্ত সরকারি সফরে বিমানযোগে আজ রাজশাহী হয়ে নওগাঁ জেলার আত্রাই উপজেলা সফরে আসবেন। তিনি রবিবার সকাল ১০:৪০ টায় রাজশাহী বিমানবন্দরে পৌঁছাবেন।
এদিনই মন্ত্রী রাজশাহী বিমানবন্দর থেকে নওগাঁ জেলার আত্রাই উপজেলার উদ্দেশে রওয়ানা হবেন। তিনি দুপুরে আত্রাই উপজেলা চত্বর মাঠে আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকেলে মন্ত্রী রাজশাহী বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
