সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুইজন হিজড়ার চাকরীর ব্যবস্থা করলেন রাজশাহী জেলা প্রশাসক

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে প্রকৃত হিজড়া সনাক্ত করে পর্যায়ক্রমে যোগ্যতানুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। হিজড়া নামধারীদের চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও হিজড়া গুরুদের তালিকা তৈরী করে তাদের সাথে আলোচনা করা হবে। তিনি বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। সমাজে কেউ বিশৃংখলা সৃষ্টি করলে প্রচলিত আইনে তার বিচার হবে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এই কথা বলেন।

তিনি বলেন, কোন জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থা নিশ্চিৎ করা প্রয়োজন। সে জন্য তিনি এই জনগোষ্ঠির সন্তানদের লেখাপড়া করানোর জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা প্রয়োজন বলে উল্লেখ করেন। তিনি আলো বলেন, যোগ্যতানুসারে হিজড়াদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এর ধারাবাকিতায় সভার মধ্যে থেকেই তৃতীয় লিঙ্গের দুইজনকে মাস্টাররোলে চাকরী ব্যবস্থা করে দেন। একজন কম্পিউটার অপারেটর, আরেকজনকে অফিস সহায়ক পদে। তারা ১ মার্চ থেকে চাকরীতে যোগদান করবেন বলে ঘোষনা দেন তিনি। এছাড়াও পুলিশ বিভাগ ও অন্যান্য প্রশাসনে তাদের চাকরী দেয়ার জন্য অনুরোধ করেন জেলা প্রশাসক। চাকরী প্রাপ্তদের যতদিন পর্যন্ত সরকারী ভাবে স্থায়ী নিয়োগ দিতে না পারবেন ততদিন পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় হতে মাসিক একটি সম্মানী ভাতা প্রদান করার ঘোষনা দেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, রাজশাহীর তৃতীয় লিঙ্গের জনগণের বাসস্থানের জন্য কাশিয়াডাঙ্গায় এক একর জমি এ্যাকোয়ার করে বাসস্থান ও টেনিং সেন্টার করার জন্য সরকারের নিকট প্রকল্প পেশ করেছেন। পাশ হয়ে আসলে দ্রুত কাজ শুরু করা হবে। সেইসাথে উপজেলা পর্যায়ে সরকারের আশ্রয়ন প্রকল্পে কেউ যেতে চাইলে প্রতিটি উপজেলায় দুইজনকে দুইটি ঘর প্রদান করা হবে বলে জানান তিনি। এছাড়াও সরকারী কোন চাকরী জন্য দরখাস্ত করলে প্রাথমিক ভাবে টিকে গেলে অবশ্যই তাঁকে জানানোর জন্য হিজড়া প্রতিনিধিদের পরামর্শ দেন জেলা প্রশাসক।

এদিকে হিজড়া প্রতিনিধি ও বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিগণ এই সম্প্রদায়ের নানা সিমাবদ্ধতা ও পারিবারিক অবহেলা ও ভোগান্তিগুলো তুলে ধরেন। এবিষয়ে কার্যকরী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। সেইসাথে উপস্থিত সংস্থাগুলোকে এদের কর্মসংস্থানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি

কামারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম, সহকারী কমিশনার সানিয়া বিনতে আফজল, তানিয়া আক্তার লুবনা ও মুমতাহিনা কবীর, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও জাতীয় মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়। এছাড়াও দিনের আলোর সাধারণ সম্পাদক সাগরিকা খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি, প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী ও ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও হিজড়া সম্প্রদায়ের অনান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris