১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সাংবাদিকদের ঐক্যের বিকল্প নাই : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
সাংবাদিকদের ঐক্যের বিকল্প নাই : খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : ‘ঐক্যভাবে চলতে হবে। সাংবাদিকদের ঐক্যের বিকল্প নাই। সাংবাদিকরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে সবাইকে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে বুকে টেনে নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।’ তিনি বলেছেন, নওগাঁর অনেক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। গুটি কয়েক মিডিয়া ছাড়া উন্নয়নের কোন সংবাদ তুলে ধরা হয়না। সাংবাদিকরা যারা কাজ করেন, তারা কাজ করতে আরো আগ্রহ দেখায়। তাদের মন আরো অগ্রসর হয় কাজ করার জন্য। কিন্তু দেখা যায় আমাদের পেছনে টেনে ধরে।

মনে হয় যেন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সরকারে যারা থাকে তাদের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি যুদ্ধ ঘোষনার মতো অবস্থায় থাকে। আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী না। সর্বদা সহযোগীতা করতে সদা প্রস্তুত আছি। তবে সেটা হতে হবে বস্তুনিষ্ঠ। গত শুক্রবার রাত ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনির সভাপতিত্বে নওগাঁ-৩ আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা হারুন অল রশীদ, সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বীসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়নের সংবাদকর্মীরাসহ সমাজের সুশিল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন