সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

পরিবর্তন হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের নাম

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হচ্ছে। নতুন নাম হচ্ছে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। ইতোমধ্যে নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) জাহানারা পারভীন বলেন, তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রক্রিয়া চলমান আছে।

এ-সংক্রান্ত একটি প্রস্তাব আমরা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছি। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, তথ্য মন্ত্রণালয় যে কাজ করে নামে এর পুরো প্রতিফলন নেই। তথ্য মন্ত্রণালয়ের কার্যপরিধিতে তথ্য ছাড়াও একটি বড় অংশ জুড়ে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যমের সংক্রান্ত কার‌্যাবলী। তাই নামে ‘সম্প্রচার’ শব্দটি যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সামারি (সার-সংক্ষেপ) আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। প্রধানমন্ত্রী এতে অনুমোদন দিলে নাম পরিবর্তের প্রক্রিয়া চূড়ান্ত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris