সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

পুলিশে এগারো বছর কাজ করা কুকুরকে বিদায়ী শ্রদ্ধা

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : টানা ১১ বছর পুলিশের বোমা সনাক্তকরণ ও নিষ্পত্তি স্কোয়াড দলে দক্ষতার সাথে কাজ করার পর আড়ম্বরপূর্ণ ফেয়ারওয়েল দেয়া হয়েছে পুলিশের প্রশিক্ষিত এক কুকুরকে। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের নাসিক পুলিশ ফাঁড়িতে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ সজ্জিত একটি পুলিশের গাড়িতে প্যারেড করা ‘স্নিফার ডগ’ এর একটি ভিডিও টুইট করে অনলাইনে শ্রদ্ধা জানান।

এ সময় পুলিশ সদস্যরা বছরের পর বছর ধরে কুকুরটির অবদানের জন্য প্রশংসা করে গাড়ির পাশে হাঁটেন। অনিল দেশমুখ আরও বলেন, পুলিশের জন্য এই কুকুরটি শুধু একটি সৈনিক ছিল না, এটি পুলিশ পরিবারের একটি অংশ। জাতির প্রতি তার সেবার জন্য আমি তাকে সালাম জানাই! এসব কুকুররা পুলিশ বাহিনীতে যোগদানের আগে অল্প বয়স থেকেই তীব্র প্রশিক্ষণ নেয়। ছোট থেকেই তাদের অনেক দক্ষ হিসেবে গড়ে তোলা হয়।

স্নিফার কুকুর সাধারণত বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য এবং অন্যান্য বিষয়ের সনাক্তকরণ এবং সনাক্তকরণের জন্য বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে। এর আগে ভারতে করোনাভাইরাস পরীক্ষা জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি কুকুরকে। কুকুরগুলো মূত্র এবং ঘামের গন্ধ শুঁকেই বলতে পারবে ব্যক্তিটি করোনায় আক্রান্ত কিনা। এই কাজটি করতে কুকুরগুলো সময় লাগবে মাত্র ২ সেকেন্ড।


আরোও অন্যান্য খবর
Paris