সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

শেষ টেস্টে ভারত দলে নেই বুমরাহ

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের ভারত দলে নেই জাসপ্রিত বুমরাহ। ব্যক্তিগত কারণে ছুটি চাওয়া এই পেসারকে ছেড়ে দিয়েছে বিসিসিআই। বুমরাহকে না পাওয়ার বিষয়টি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে যোগ করা হয়নি নতুন কাউকে। বুমরাহ না থাকায় শেষ টেস্টের ভারত দল এখন ১৭ জনের।

ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম টেস্ট খেলেন বুমরাহ। দলের হেরে যাওয়া ওই ম্যাচে ৪ উইকেট নেন তিনি। একই মাঠে পরের টেস্টে ছিলেন না দলে। আহমেদাবাদ টেস্টে ফিরে প্রথম ইনিংসে বোলিং করে ছিলেন উইকেটশূন্য। পরের ইনিংসে হাতে পাননি বল। আগামী বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হবে ইংল্যান্ড-ভারতের শেষ টেস্ট। চার ম্যাচের সিরিজটিতে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

চতুর্থ টেস্টের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদিপ যাদব, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।


আরোও অন্যান্য খবর
Paris