সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

আইসিসির নিয়ম মানতে নারাজ ভারত

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : কয়দিন আগেই আইসিসির ওপর তিন মোড়লের নগ্ন হস্তক্ষেপ নিয়ে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রেম স্মিথ। এর মাঝেই এবার ভারতের বিরোধিতায় আইসিসির একটি উদ্যোগ ভেস্তে যাওয়ার পথে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) নিজেদের প্রতিযোগিতা আয়োজনের প্রক্রিয়ায় বদল আনতে চেয়েছিল।

তবে সেই নিয়ম মানতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসির উদ্যোগ ছিল, ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির সকল প্রতিযোগিতা কোন দেশ আয়োজন করবে, সেটা ঠিক হবে নিলামের মাধ্যমে। কিন্তু সেই প্রস্তাবে সমর্থন দেয়নি বিসিসিআই। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বোর্ডের পক্ষ থেকে এই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। আমরা আশাবাদী ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও আমাদের পাশে দাঁড়াবে এবং এই প্রস্তাব মেনে নেবে না।’

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মানু সাহানি পাশে পেয়েছেন পাকিস্তান এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে। একটি সুত্র অনুযায়ী ওমান, মালেশিয়া, সিঙ্গাপুরের মতো ছোট ক্রিকেট খেলুড়ে দেশও আইসিসির এই প্রস্তাবের পক্ষে। এদিকে ভারতীয় বোর্ডের দাবি, আইসিসির প্রস্তাব মানলে নাকি প্রতি ৮ বছরে পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব-১৯, সব মিলিয়ে একটি দেশ মাত্র ১ বার বড় প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পাবে। এজন্যই তারা এটা মানছে না।


আরোও অন্যান্য খবর
Paris