সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল বিএনপি

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ১ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার ও কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

ধানমন্ডি কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার পর সন্ধ্যা সোয়া সাতটায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা দুজন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারের হাতে আমন্ত্রণপত্রটি দেওয়া হয়েছে। এ সময় আওয়ামী লীগের অফিস সহকারী মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপাসরনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ১ মার্চ বিকাল তিনটায় রাজধানীর লেকশোর হোটেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

ওই অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris