সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

শহীদ কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গন আবারো খেলাধূলায় মেতে উঠেছে। এমনটিই দেখতে চেয়েছিলাম। আগামী কাউন্সিলর গোল্ডকাপ টুর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে। নতুন খেলোয়াড় তৈরি ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের

অধ্যক্ষ মোঃ খাদেমুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ কবির সেন্টু, মহানগর আওয়ামী লীগ সদস্য ও ১৬নং ওয়ার্ড সভাপতি সৈয়দ মন্তাজ আহমেদ, রাজশাহী সিল্ক ফ্যাশানের প্রোপাইটার মোঃ আব্দুল কাদের মুন্না, রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক মোঃ গাজী সালাহ উদ্দিন, শাহমখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম মোস্তফা। শহীদ এএইচএম কামারুজ্জামান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় মুখোমুখী হয় সেন্টু লুইশপাড়া ও মথুরডাঙ্গা বয়েজ দল। খেলার নির্ধারিত সময়ে মথুরডাঙ্গা বয়েজ দলকে ৩ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সেন্টু লুইশপাড়া।


আরোও অন্যান্য খবর
Paris