প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল। সভায় আয়-ব্যয়, ২০২০-২১ অর্থ বছরের বাজেট, বিভিন্ন শাখা সমিতি, ক্রীড়া পুঞ্জি ও দলগত খেলায় রেলিগেশন সম্পর্কে বিস্তারিত আলোচনান্তে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর-২০ ও জানুয়ারী মাসের আয়-ব্যয়, সংযোজন বিয়োজন করে বিভিন্ন শাখা সমিতি, ক্রীড়া পুঞ্জি অনুমোদন করা হয়।
এছাড়াও দলগত খেলাগুলির মধ্যে ফুটবল, ক্রিকেট, খোখো ও বাস্কেটবল লীগ খেলাগুলি প্রথম পর্যায়ে রেলিগেশন পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত গৃহিত হয় যা অচিরেই কার্যকর হবে বলে সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী জানান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল বলেন সবকিছুই অনুমোদন করা হল তবে ২০২০-২১ অর্থ বছরের বাজেট সংযোজন সংশোধন করে পরবর্তী সভায় পেশ করার সংশ্লিষ্ট কমিটিকে অনুরোধ জানান।
সভার দ্বারপ্রান্তে খেলাধুলার বৃহত্তর স্বার্থে এই প্রথম সভায় নব-নির্বাচিত যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুই লক্ষ টাকার চেক হস্তান্তর করেন যা সংস্থার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। এভাবে সংগঠকগন সংস্থার খেলাধুলার স্বার্থে অর্থ যোগান দিলে কোন খেলা আয়োজন করতে হিমসিম ও পরাধিন থাকতে হবে না। এভাবে অন্য সংস্থাগুলির সংগঠকগণ এগিয়ে আসলে বিভাগ, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলিও পরাধিন থাকবে না।
এ ছাড়াও সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটন, নির্বাহী সদস্য মোঃ তৌরিদ আল মাসুদ রনি ও মোঃ মামুনুর রশিদ হ্যান্ডবল লীগ পরিচালনার জন্য ২ লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান করার অঙ্গিকার ব্যক্ত করেন । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও সহ-সভাপতি মুহাম্মদ শরিফুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবাগত সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার, মোস্তাক হোসেন, রমজান আলী, অতিরিক্ত সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ আমান, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেলসহ ২৬ জন সদস্য উপস্থিত ছিলেন।