সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

করোনার রোগী নেই চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায়, টিকা নিয়েছেন ১৯ হাজার মানুষ

Paris
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : সারাদেশে একযোগে উদ্বোধনের প্রথম ২৬ দিনে চাঁপাইনবাবগঞ্জে ১৯২৮৯ জন করোনা টিকা নিয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণকারী ব্যক্তি ও নিবন্ধনকারীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৫ উপজেলায় এসব টিকা নিয়েছেন। জেলায় টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ২৬১৬২ জন। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮২৪ জন।

শনাক্তদের মধ্যে সূস্থ হয়েছেন ৮০৮ জন, যা প্রায় ৯৮ শতাংশের বেশি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। তিনি আরো বলেন, জেলায় এখন চিকিৎসাধীন অবস্থায় ২ জন করোনা রোগী রয়েছে। আক্রান্ত রোগীর একজন সদর উপজেলার ও অন্যজন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় এই মূহুর্তে কোন করোনা আক্রান্ত রোগী নেয় বলে জানান তিনি।
সিভিল সার্জন অফিস জানায়, টিকা গ্রহীতাদের মধ্যে সর্বোচ্চ রয়েছে সদর উপজেলায় ৯১৯৫ জন।

এছাড়াও শিবগঞ্জ উপজেলায় ৫১২৫ জন, গোমস্তাপুরে ২০৭৬ জন, নাচোলে ১৫২৯ জন এবং ভোলাহাট উপজেলায় ১১৭৯ জন টিকা নিয়েছেন। অন্যদিকে, জেলায় নিবন্ধনকারীদের মধ্যে করোনা টিকা গ্রহণের হার প্রায় ৭৪ শতাংশ। টিকা গ্রহণের ন্যায় নিবন্ধনকারীর সংখ্যাও সবচেয়ে বেশি সদর উপজেলায়। এই উপজেলায় নিবন্ধন করেছেন ১২১৭৯ জন, টিকা গ্রহণের হার ৭৫ শতাংশ। শিবগঞ্জ উপজেলায় নিবন্ধন করেছেন ৭১৯৫ জন, গ্রহণের হার ৭১ শতাংশ।

গোমস্তাপুরে উপজেলায় ৩৬৬৭ জন নিবন্ধন করেছেন, এদের মধ্যে ৭৪ ভাগ টিকা গ্রহণ করেছেন। নাচোলে ১৫২৯ জনের নিবন্ধনের বিপরীতে টিকা গ্রহণের হার ৭০ শতাংশ। ভোলাহাট ১৫৯২ জন নিবন্ধন করেছেন ও টিকা নিয়েছেন ৭৪ শতাংশ মানুষ। উল্লেখ্য, চলতি মাসের ৭ তারিখ থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়।


আরোও অন্যান্য খবর
Paris