সোমবার

৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি

শামীমা যুক্তরাজ্যে ফিরতে পারবে না

Paris
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

আরা ডেস্ক : লন্ডন থেকে পালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় যাওয়া তরুণী শামীমা বেগমকে যুক্তরাজ্যে ফেরার সুযোগ দেওয়া হবে না বলে রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে ২১ বছর বয়সী শামীমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তরাজ্যে ফিরতে চেয়েছিলেন। কিন্তু এক সর্বসম্মত রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, তাকে যুক্তরাজ্যে ফিরতে না দিয়ে সরকার শামীমা বেগমের অধিকার লঙ্ঘন করেনি। শামীমা এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীর প্রহরাধীন একটি শিবিরে বাস করছেন। যুদ্ধকবলিত এলাকায় থাকায় তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে বা অনলাইন শুনানিতেও অংশ নিতে পারেননি। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম ২০১৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ব লন্ডনের আরো দুজন স্কুলপড়ুয়া মেয়েসহ যুক্তরাজ্য ত্যাগ করে তুরস্ক হয়ে সিরিয়া চলে যান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দেন। তখন শামীমার বয়স ছিল ১৫। ইসলামিক স্টেটে যোগ দেওয়ার পর সেখানে তিনি একজন ডাচ জঙ্গিকে বিয়ে করেন। এ কারণে তিনি আইএস বধূ হিসেবেও পরিচিতি পান। এই দম্পতির তিনটি সন্তান ছিল, যাদের সবাই মারা গেছে। সিরিয়ার একটি শরণার্থী শিবিরে শামীমাকে খুঁজে পাওয়ার পর ২০১৯ সালে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ নিরাপত্তার কারণ দেখিয়ে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে দেন। সে সময় শামীমা ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান। তার আইনজীবী যুক্তি দেন, ওই সিদ্ধান্ত অবৈধ। কারণ এই সিদ্ধান্তের কারণে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন। আপিল আদালতের শুনানিতে শামীমার আইনজীবী যুক্তি দেন, তাকে যুক্তরাজ্যে ফিরতে না দিলে উত্তর সিরিয়ার শিবিরে থাকা অবস্থায় তার পক্ষে আইনি লড়াই চালানো কার্যত সম্ভব নয়। গত বছরের জুলাইয়ে ব্রিটেনের আপিল আদালত রায় দেন, যুক্তরাজ্য সরকার শামীমার নাগরিকত্ব বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে লড়ার জন্য তিনি ব্রিটেনে ফিরতে পারবেন। এরপরই শামীমাকে যুক্তরাজ্যে ফিরতে দেওয়া হলে তা ‘জাতীয় নিরাপত্তায় উল্লেখ্যযোগ্য ঝুঁকি তৈরি করবে’- এমন কারণ দেখিয়ে আপিল আদালতের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


আরোও অন্যান্য খবর
Paris