সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

নজর কাড়লেন তানভির

Paris
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : দুর্দান্ত পারফরম্যান্সে মাঠে উপস্থিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের নজর কাড়লেন তানভির ইসলাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিংয়ে নিলেন ৫ উইকেট। বাঁ হাতি স্পিনে গুঁড়িয়ে দিলেন আয়ারল্যান্ড ‘এ’ দলকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে একমাত্র চার দিনের ম্যাচের প্রথম দিন আইরিশ ‘এ’ দলকে ১৫১ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিং করছে বাংলাদেশ ইমার্জিং দল। তানজিদ হাসান তামিমকে হারিয়ে স্বাগতিকরা দিন শেষ করেছে ৮১ রান নিয়ে। সাইফ হাসান ২২ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে ব্যাট করছেন। ‘উলভস’ নামে পরিচিত আয়ারল্যান্ড ‘এ’ দলকে দেড়শ পেরুতেই থামিয়ে দেওয়ার মূল কারিগর তানভির। ৫৫ রানে নেন ৫ উইকেট।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি এই স্পিনারের আগের সেরা ৪/২৯। বল হাতে অবদান আছে পেসার এবাদত হোসেন ও অধিনায়ক সাইফেরও। দুই জনেরই প্রাপ্তি দুটি করে উইকেট। খালেদ আহমেদও বেশ ভালো করেছেন; ১৫ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। তবে লেগ স্পিনার রিশাদ হোসেন খুব একটা সুবিধা করতে পারেননি। বোলিং করেছেন ৮ ওভার। ২০ রান দিয়ে উইকেটশূন্য। টস জিতে শুক্রবার ব্যাটিংয়ে নামা সফরকারীরা শুরুটা ভালোই করেছিল। তাদের উদ্বোধনী জুটি ভাঙে ১৫তম ওভারে। জেমস ম্যাককলামকে এলবিডব্লিউ করেন তানভির।

এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। মাঝে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত কার্টিস ক্যাম্পার ও লর্কান টাকার পঞ্চম উইকেটে দলের হাল ধরেন কিছুক্ষণ। অফ স্পিনে টাকারকে ফিরিয়ে তাদের ৪৯ রানের প্রতিরোধ ভাঙেন সাইফ। পরে তিনি ফেরান উলভসের সর্বোচ্চ ৩৮ রান করা ক্যাম্পারকেও। গ্রাহাম হুমেকে ফিরিয়ে আইরিশদের ইনিংসের ইতি টানেন তানভির, সঙ্গে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। ব্যাটিংয়ে নেমেই আক্রমণ শুরু করেন তানজিদ।

হুমের করা ইনিংসের চতুর্থ ওভারে ৪টি চার মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একই বোলারের পরের ওভারে আবারও হাঁকান দুটি বাউন্ডারি। তানজিদকে থামান টেক্টর। ৩৯ বলে ৮ চারে ৪১ রান করে ফেরেন এই ওপেনার। ভাঙে সাইফের সঙ্গে তার ৫০ রানের উদ্বোধনী জুটি। আরেক প্রান্তে অধিনায়ক সাইফ খেলতে থাকেন দেখেশুনে। অভিষিক্ত মাহমুদুলও দলকে আর বিপদে পড়তে দেননি। অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন দুইজন।


আরোও অন্যান্য খবর
Paris