সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

আরেক ধাপ কমল উমর আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ

Paris
Update : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস
আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ে উমর আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ কমল আরেক ধাপ। পাকিস্তানের এই কিপার-ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা আরও ৬ মাস কমেছে। তবে, তাকে করা হয়েছে বড় অঙ্কের জরিমানা। আকমলের দেড় বছরের নিষেধাজ্ঞা কমে দাঁড়িয়েছে ১২ মাস। পাশাপাশি বোর্ডের দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে তাকে ৪২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অনৈতিক প্রস্তাব পেয়েও তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানানোয় প্রথমে গত বছরের এপ্রিলে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয় আকমলকে। এরপর মে মাসে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেন তিনি। শুনানির পর তার শাস্তির মেয়াদ দেড় বছর কমে। প্রায় একই রকম অভিযোগে পেসার মোহাম্মদ ইরফান নিষিদ্ধ হয়েছিলেন ৬ মাসের জন্য, স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ২ মাসের জন্য। একারণে বিচারকের রায় নিয়ে নিজের অসন্তুষ্টির কথা সে সময়ই জানিয়েছিলেন আকমল। পরে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিতে ক্রীড়া আদালতে আপিল করেন ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু আকমলের নিষেধাজ্ঞা কমানোর রায় পিসিবি মেনে নেয়নি। পরে তারাও রায়ের বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করে। তাদের বক্তব্য ছিল, আকমলের প্রতি স্রেফ ‘দয়াপরবশ’ হয়ে শাস্তি কমানো হয়েছে। এবার ক্রীড়া আদালতের রায়ে শাস্তি আরও কমায় ৩০ বছর বয়সী আকমল কয়েক মাস পরই ফিরতে পারবেন মাঠে। পিসিবি অবশ্য শুক্রবার জানিয়েছে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে হলে জরিমানা দিয়ে এবং বোর্ডের দুর্নীতি বিরোধী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।


আরোও অন্যান্য খবর
Paris